ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাজবাড়ীর পাংশায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা

ধর্ম | রাজবাড়ী প্রতিনিধি

(৬ মাস আগে) ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ৫:৪৭ অপরাহ্ন

banglahour

আগামী শারদীয় দুর্গাপূজা-২০২৫ উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এস. এম. আবু দারদা। এতে উপস্থিত ছিলেন পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রান্তষ কুমার কুণ্ডু, সাধারণ সম্পাদক বিধান কুমার বিশ্বাসসহ বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকরা।

সভায় জানানো হয়, এ বছর পাংশা উপজেলায় ৯৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা মণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ ও সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি রাখা হবে।

উপজেলা নির্বাহী অফিসার এস. এম. আবু দারদা বলেন, “ম্প্রতি গোয়ালন্দে ঘটে যাওয়া ঘটনার পর আমরা আরও বেশি সচেতন রয়েছি। পূজামণ্ডপগুলোতে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে এবং সবগুলো মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় থাকবে।

ধর্ম থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯