ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ফ্রান্সে বাংলাদেশ ট্যাপ টেনিস টুর্নামেন্ট সিজন-২ ফাইনাল রবিবার

প্রবাস | আবু তাহের ফ্রান্স প্রতিনিধি ।

(১ বছর আগে) ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৬:২৯ অপরাহ্ন

banglahour

আগামী রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রান্সের সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশ ট্যাপ টেনিস টুর্নামেন্ট সিজন-২ এর ফাইনাল খেলা। রাজধানী প্যারিসের উপকণ্ঠের ববিনি মাঠে সকাল ১১টায় এই খেলা শুরু হবে।

টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক শাহ গ্রুপের চেয়ারম্যান সাত্তার আলী সুমন। সহযোগিতায় আছেন বিডি মুবিলিয়েখ, অমি ভয়াজ, ফ্রেশ ফুড ফ্রান্স, অটো ইকোল, মনডিয়াল ট্রাভেলস, ফুড সিটি ও পোশাক ব্র্যান্ড স্বদেশী।

গত রবিবার অনুষ্ঠিত সেমিফাইনালে সিলেট ফাইটার্স ও চ্যাম্পিয়ন চ্যাজার্স ফাইনালে জায়গা করে নেয়। ফলে আগামী রবিবারের ফাইনালে এই দুই দলের মধ্যে হবে চূড়ান্ত লড়াই।

বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাসুক রহমান, এমডি মাসুদ ও হাসান মাসুদের আয়োজনে এ টুর্নামেন্টের ফাইনালকে ঘিরে প্রবাসী বাংলাদেশি ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। আয়োজকরা সকল ক্রীড়াপ্রেমীদের খেলা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম