ঢাকা, ৩০ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ, ২৭ ঘণ্টা পর লাশ উদ্ধার

সারাদেশ | মনিরুল ইসলাম, কুয়াকাটা, পটুয়াখালী

(৭ মাস আগে) ২০ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৫:৫০ অপরাহ্ন

banglahour

কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়া নুরুল ইসলাম গাজী (৫৫)-এর লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের ২৭ ঘণ্টা পর শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার তেগাছিয়া নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মৃত নুরুল ইসলাম পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি জীবিকা নির্বাহ করতেন পথে প্রান্তরে রুপার আংটি বিক্রির মাধ্যমে।

নুরুল ইসলামের মেয়ে রুপা জানান, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তার বাবা বাদুরতলী এলাকায় একটি অটোতে বসা ছিলেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদকসহ অটো চালককে আটক করে এবং নুরুল ইসলামকে তল্লাশি চালান। কিছু না পাওয়া সত্ত্বেও তাকে ধাওয়া করা হয়। আত্মরক্ষার জন্য তিনি আন্ধারমানিক নদীতে ঝাঁপ দিলে আর উঠতে পারেননি।

তবে অভিযানের বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ শাহনুল কবির।

কলাপাড়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল হোসেন জানান, শুক্রবার বিকাল থেকেই উদ্ধারের অভিযান শুরু করা হয়। অবশেষে শনিবার বিকালে তেগাছিয়া নদী থেকে ভাসমান অবস্থায় নুরুল ইসলামের লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯