ঢাকা, ৩১ মে ২০২৬, রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দিনাজপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত

ধর্ম | আনোয়ার হোসেন বুলু ,হিলি (দিনাজপুর) প্রতিনিধি

(৮ মাস আগে) ২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার, ৬:০৩ অপরাহ্ন

banglahour

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে  দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বিষয়ক এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ২২ সেপ্টেম্বর)  দুপুরে  
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ শাহীন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  দিনাজপুর সদর উপজেলায়  সকল পূজা মন্ডপে হিন্দু ধর্মাবলম্বী মানুষ যেন নির্বিঘ্নে তাদের শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপন করতে পারেন এবং উপজেলা নিরাপত্তা আইনশৃঙ্খল পরিস্থিতি যেন স্বাভাবিক থাকে এসব বিষয়ে মুক্ত আলোচনায় অংশ নেন দিনাজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  বোরহান উদ্দিন, কোতোয়ালি থানার  অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুজ্জামান, দিনাজপুর চেম্বারের সভাপতি আলহাজ্ব আবু বক্কর সিদ্দিক,জেলা বিএনপির দপ্তর সম্পাদক  আখতারুজ্জামান আক্তার, সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার আব্দুর রউফ, ,জেলা জামায়াত নেতা অ্যাডভোকেট  মাইনুল আলম, শহর জামাতে ইসলামীর আমির সিরাজুস সালেহীন,
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্ট দিনাজপুর জেলা শাখার আহবায়ক উত্তম কুমার প্রমুখ।

শেষে সদর ও পৌরসভার ১৬৯টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট শারদীয় দুর্গাপুজা উপলক্ষে জিআর (চাউল) এর বরাদ্দ পত্র তুলে দেয়া হয়।


 

ধর্ম থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯