ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ট্রাক ও পিকআপ ধাক্কায় চালক ও হেলপারের মৃত্যু

সারাদেশ | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি

(১ বছর আগে) ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার, ৩:৩৪ অপরাহ্ন

banglahour

রাজবাড়ীতে ট্রাক ও পিক-আপের সংঘর্ষে পিকআপ চালক ও হেলপারের মৃত্যু হয়েছে। নিহতরা কুষ্টিয়া সদর উপজেলার পারখাদা ত্রিমোহনী গ্রামের মনসুর মোল্লার ছেলে নাজমুল (৩৫),  পশ্চিম মজমপুর এলাকার শাহিন মোল্লার ছেলে কাওছার (৩০)। 
মঙ্গলবার দিবাগত রাত ২ টার সময় রাজবাড়ী সদর উপজেলার  কল্যানপুরে  পিকাপ ও মালবাহী ট্রাক পিছন থেকে ধাক্কা দেয়। 
রাজবাড়ীর আহলাদীপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম শেখ বলেন,   রাত ২ টার সময় রাজবাড়ী জেলার সদরের কল্যানপুরে একটি পিকআপ ( ঢাকা মেট্রো ড ১১-৭৬৭৬) রাজবাড়ী যাওয়ার পথিমধ্যে একটি ট্রাক ( ঢাকা মেট্রো ট ১৬-৭৭১৯) গাড়ী পিছন দিক থেকে ধাক্কা দিলে দুঘটনা ঘটে। তাৎক্ষনিক স্থানীয় লোকজন আরোহীদের ফরিদপুর মেডিকেল  হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমুল (৩৫) ও কাওছার (৩০) কে মৃত ঘোষণা করেন। যান চলাচল স্বাভাবিক আছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম