ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

জামালপুরে সাংবাদিক ওসমান হারুনীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সারাদেশ | জামালপুর প্রতিনিধি

(১ বছর আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৬:০৪ অপরাহ্ন

banglahour

জামালপুরের মোহনা টিভি ও আমার দেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি ওসমান হারুনীকে শনিবার দুপুরে তাঁর নিজ বাড়ি থেকে ঝুলন্ত মরদেহ অবস্থায় উদ্ধার করেছে ইসলামপুর থানা পুলিশ।

নিহত সাংবাদিক পলাবান্দা ভাটিপাড়া এলাকার মৃত আবু তালেবের ছেলে। তিনি মোহনা টিভিতে জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পরিবারের পক্ষ থেকে কেউ সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চায়নি। তবে পুলিশ ধারণা করছে, মানসিক চাপ ও শারীরিক অসুস্থতার কারণে তিনি আত্মহত্যা করেছেন। মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে দাফনের জন্য।

ওসমান হারুনীর মৃত্যুতে সহকর্মী ও স্থানীয় সাংবাদিক মহল গভীর শোক প্রকাশ করেছেন। জামালপুর প্রেসক্লাবও এই ঘটনায় শোক জানিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম