ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চুয়াডাঙ্গায় ৫ হাজার ৭০০ ইয়াবা ট্যাবলেটসহ একজন আটক

সারাদেশ | চুয়াডাঙ্গা প্রতিনিধি

(১ বছর আগে) ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার, ৭:৪৩ অপরাহ্ন

banglahour

চুয়াডাঙ্গায় মাদক বিরোধী অভিযানে ডিটেক্টিভ ব্রাঞ্চ (ডিবি) এজেআর কুরিয়ার সার্ভিসের অফিসের সামনে থেকে ৫ হাজার ৭০০টি ইয়াবা ট্যাবলেটসহ নাজমুল হোসাইন নামে এক ব্যক্তিকে আটক করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৭ লাখ ১০ হাজার টাকা।

আটক নাজমুল হোসাইন দামুড়হুদা উপজেলার রামনগর গ্রামের ক্লাবপাড়ার মরহুম মনোয়ার হোসেনের ছেলে।

চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জামাল আল নাসের জানান, গোপন সংবাদ পেয়ে ডিবির সদস্যরা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতের দিকে চুয়াডাঙ্গা শহরের একাডেমী বিদ্যালয়ের মোড় থেকে বড়বাজার আসার পথে জোয়ার্দ্দারপাড়ায় এজেআর পার্সেল এ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের সামনে নাজমুল হোসাইনকে আটক করে। অপর ব্যক্তি পালিয়ে যায়।

স্থানীয়দের উপস্থিতিতে তার ডান হাতে থাকা প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে স্কচটেপে মোড়ানো ৩০টি প্যাকেট থেকে ৫ হাজার ৭০০টি নীল রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটক ও পলাতক ব্যক্তিদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম