ঢাকা, ৩১ মে ২০২৬, রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ময়মনসিংহে বিজয়া দশমীতে মন্ডপে মন্ডপে চলছে সিঁদুর খেলা

ধর্ম | কাজী মোহাম্মদ মোস্তফা,ময়মনসিংহ প্রতিনিধি

(৭ মাস আগে) ২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ৩:৩৮ অপরাহ্ন

banglahour

ময়মনসিংহে পাঁচদিনব্যাপী চলা সনাতন ধর্মাবলম্বীদের বৃহদ উৎসব শারদীয়া দুর্গোৎসবের আজ বিজয়া দশমী। বিষাদের মাঝে দেবী দুর্গাকে বিদায় জানাচ্ছেন ভক্তরা। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হচ্ছে এ উৎসব। তাই দেবী দুর্গার বিদায়ের আগে মন্দিরে মন্দিরে চলছে সিঁদুর খেলা। ঘট বিসর্জনের পর দেবীর চরণে সিঁদুর দিয়ে সমবয়সি নারীরা মেতে উঠেন সিঁদুর খেলায়।
আজ (বৃহস্পতিবার) দুপুরে নগরীর দুর্গাবাড়ী মন্দির, শিববাড়ী মন্দিরসহ প্রতিটি পুজা মন্ডপে সিঁদুর খেলা ও দেবীর বরণ অনুষ্ঠানে মন্ডপগুলোতে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। সন্ধ্যা থেকে নগরীর কাাঁচারীঘাট ব্র‏‏হ্মপুত্র নদে প্রতিমা বিসর্জনের পর সমাপ্তি ঘটবে শারদীয়া দুর্গোৎসবের আয়োজন।

 

ধর্ম থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯