ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

রাঙ্গামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত শহিদ মিনারের উদ্বোধন ও সচেতনতামূলক আলোচনা সভা

শিক্ষা | রাঙ্গামাটি প্রতিনিধি

(১১ মাস আগে) ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩:২২ অপরাহ্ন

banglahour

রাঙ্গামাটির জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নব নির্মিত শহিদ মিনার উদ্বোধন এবং এর পবিত্রতা রক্ষায়  সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে শহীদ মিনার উদ্বোধন ও অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ।
শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও জেলা বিএনপির সাধারন সম্পাদক এ্যাড. মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে এবং স্কুলের সহকারী শিক্ষক প্রাণেশ মজুমদারের সঞ্চালনায়  অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা, রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মুজিবুর রহমান, বিদ্যালয়ের শিক্ষক উৎপল চাকমা প্রমুখ।
সভায় শিক্ষার্থীর পক্ষে স্বাগত বক্তব্য রাখেন আয়েশ মহাজন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ বলেন, শহিদ মিনার হচ্ছে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতিক। এটি শ্রদ্ধা এবং আবেগের একটি স্থান। শহিদ মিনারে শ্রদ্ধা জানানোর পাশাপাশি এটিকে রক্ষণাবেক্ষণ করতে হবে।
আলোচনা সভার আগে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসনের আর্থিক সহযোগিতায় নির্মিত নতুন শহিদ মিনারের উদ্বোধন করা হয়।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম