শিক্ষা উপদেষ্টার ঘোষণার পরও প্রজ্ঞাপন জারি না হওয়ায় ২০ শতাংশ বাড়িভাড়া, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীতে অবস্থান কর্মসূচি পালন করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতৃবৃন্দ ও শিক্ষকরা।
মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় পটুয়াখালী কেন্দ্রীয় শহীদ মিনারে এই অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন ছোট বিঘাই হাজী মোক্তার আলী মৃধা ডিগ্রি কলেজের অধ্যক্ষ. মোঃ কামরুল আহসান।
উপস্থিত ছিলেন পটুয়াখালী আব্দুল করিম মৃধা কলেজের অধ্যক্ষ বাহা উদ্দিন বাহার এবং ইসাহাক মডেল ডিগ্রী কলেজের অধ্যক্ষ নেছার উদ্দিন আহমেদ সহ সদর উপজেলার বিভিন্ন স্কুল-কলেজ মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী শিক্ষকগণ।
বক্তারা বলেন, শিক্ষা উপদেষ্টা প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষক-কর্মচারীদের ন্যায্য প্রাপ্য বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা দ্রুত প্রজ্ঞাপন আকারে বাস্তবায়ন করবেন, কিন্তু এখনও তা কার্যকর হয়নি। এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা নিরসনে অবিলম্বে সরকারকে প্রতিশ্রুত সুবিধাগুলোর প্রজ্ঞাপন জারি করতে হবে। অন্যথায়, তারা পরবর্তী ধাপে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
