ঢাকা, ১৫ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কালুখালীতে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শিক্ষা | ইমরান খান, রাজবাড়ী প্রতিনিধি

(১০ মাস আগে) ২২ অক্টোবর ২০২৫, বুধবার, ২:৩২ অপরাহ্ন

banglahour

রাজবাড়ীর কালুখালীতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত) প্রকল্পের আওতায় পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

আজ ২২ অক্টোবর সকাল ১০ টায় কালুখালী উপজেলা প্রশাসন ও উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের অডিটরিয়ামে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭৫ জন কৃষক-কৃষাণিদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নিবার্হী অফিসার মহুয়া আফরোজ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ডা. মোঃ শহিদুল ইসলাম বক্তব্য রাখেন।

এসময় অন্যান্যের মধ্যে কৃষিবিদ মরিয়ম বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা পূর্ণিমা হালদার, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মোহাম্মদ লুৎফর আমিন, উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আবু রায়হান প্রমূখ বক্তব্য রাখেন।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম