বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় কতৃক ০৬ ভোক্তা অধিকারের ১০ টি টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, চাল, ভোজ্য তেল, গ্যাস, ঔষধ, ডায়াগনস্টিক, আলু, দেশি পেয়াজ, সবজি, মুরগির বাজার ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেওয়া হয়। অভিযান কালে খুলনা বিভাগের বিভিন্ন জেলায় বাজার তদারকি ও জরিমানা করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক জমোহাম্মদ সেলিম এর নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার মজিদ স্মরনী এলাকায় অভিযান চালিয়ে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে আজান কার কে ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ১টি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়
খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামাণিকের নেতৃত্বে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার শিববাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে পন্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে আদি সাতক্ষীরা ঘোষ ডেয়ারি কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ১ টি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে শ্রীপুর উপজেলার শ্রীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে মেসার্স তানজিমুল ফার্মেসিকে ৮ হাজার টাকা ও মেসার্স রিপন হোমিও কে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় মোট ২টি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে সদর উপজেলার কদমতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে খোরশেদ কসমেটিকসকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়৷ এসময় ১ টি প্রতিষ্ঠানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী এর নেতৃত্বে সদর উপজেলার রড় বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স পি কে এন্টারপ্রাইজ কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৫০ টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০১ টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
যশোর জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার বিসিক এলাকায় অভিযান চালিয়ে আলিফ ফুড প্রোডাক্টস কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় ০১ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জমিমানা আরোপ ও আদায় করা হয়।
খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা জেলার কয়রা উপজেলার আমাদী ও ঘুগরোকাঠি বাজার এলাকায় অভিযান চালিয়ে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে সততা ফার্মেসিকে ৪ হাজার টাকা এবং পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে কমলেশ ফার্রমেসী কে ২ হাজার টাকা ও সততা বীজ ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০৩ টি প্রতিষ্ঠান-কে ১১ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।।
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স আবরার গ্যাস স্টোর কে সেবা গ্রহীতার জীবন বিপন্নকারী কার্য করার অপরাধে ১ল৫ হাজার টাকা এবং মেসার্স গোলাম ট্রেডার্স এন্ড সন্স কে ধার্যকৃত মুল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় ও যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ১৫ জরিমানা আরোপ করা হয়। এসময় ০২টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে শৈলকূপা উপজেলার শেখপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে নন্দি মিষ্টান্ন ভাণ্ডার কে ২ হাজার টাকা, জগদীশ মিষ্টান্ন ভাণ্ডার কে ২ হাজার টাকা এবং নুরুল ট্রেডার্সকে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এসময় মোট ০৩টি প্রতিষ্ঠান-কে ৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে মোড়লগঞ্জ উপজেলার দৈবহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় পণ্য বিক্রয় করার অপরাধে ইদ্রিস ফল ভান্ডার-কে ৫ শত টাকা ও উত্তম মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ শত টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে মিথিলা ফার্মেসি কে ১ হাজার টাকা ও দীপ্ত ফার্মেসিকে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় মোট ০৪টি প্রতিষ্ঠান কে ৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ।
অভিযানে ১৯ টি প্রতিষ্ঠানকে ২ লক্ষ ২৮ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় । o
অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।
কর্মকর্তারা জানান জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
