ঢাকা, ১ মে ২০২৬, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় কালুখালীর যুবক পারভেজ নিহত

প্রবাস | ইমরান খান রাজবাড়ী প্রতিনিধি

(৫ মাস আগে) ৭ নভেম্বর ২০২৫, শুক্রবার, ৬:৫৮ অপরাহ্ন

banglahour

ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় পারভেজ মন্ডল (২৫) নামে যুবক নিহত হয়েছে।

নিহত পারভেজ মণ্ডল রাজবাড়ী কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর গ্রামের কিয়ামউদ্দিন মন্ডলের ছেলে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভিয়েতনামে মোটরসাইকেলের সাথে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় সে।

নিহতের পারিবার সূত্রে জানা গেছে, পারভেজ প্রায় ১৩ মাস আগে মা-বাবা বড় বোন ও ছোট ভাইকে রেখে পরিবারের সচ্ছলতা ফেরাতে ভিয়েতনামে য়ায় পারভেজ। সেখানে একটি কোম্পানিতে শ্রমিকের কাজ করতো সে। গত ৬ই নভেম্বর বিকেলে ভিয়েতনামে মোটরসাইকেলের সাথে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় সে। স্থানীয়রা তাকে কোম্পানির পোশাকে সড়কে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে গতকাল ৭ নভেম্বর প্রতিবেশী সাকিব মিয়া তার পরিবারকে মৃত্যুর খবর জানান। মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙ্গে পড়েছে পরিবারের লোকজন। মাজেদর মরদেহ দ্রুত দেশে আনার জন্য দাবী পরিবারের সদস্যদের।

নিহত পারভেজের বাবা কিয়ামউদ্দিন মণ্ডল বলেন, আমার ছেলে ভিয়েতনামে সড়ক দুর্ঘটনায় মারা গেছে। আমার ছেলের মরদেহ দেশে আনতে চাই। সরকার যেন দ্রুত আমার ছেলের মরদেহ দেশে আনার ব্যবস্থা করে দেয় এ জন্য তিনি স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯