ঢাকা, ১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দক্ষতা অর্জন প্রবাস জীবনে সাফল্যের ভিত্তি: কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান

অর্থনীতি | সোহেল চৌধুরী, কিশোরগঞ্জ প্রতিনিধি

(৫ মাস আগে) ৮ নভেম্বর ২০২৫, শনিবার, ৯:১৮ অপরাহ্ন

banglahour

কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান বলেছেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হলো প্রবাসী আয় (রেমিট্যান্স)। কিন্তু অনেক প্রবাসী ভাষাজ্ঞান ও দক্ষতার অভাবে কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারেন না। দক্ষতা ও ভাষাজ্ঞান প্রবাস জীবনে সাফল্যের মজবুত ভিত্তি গড়ে দেয়, তাই বিদেশে যাওয়ার আগে প্রত্যেকেরই প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা জরুরি।

শনিবার (৮ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক ফৌজিয়া খান।

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এবং ‘প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার; বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার’— এই স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে বিদেশগামী প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন।

ফৌজিয়া খান আরও বলেন, “সরকারিভাবে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলো থেকে বিদেশগামী কর্মীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তরুণ-তরুণীরা দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে গিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করার সুযোগ পাচ্ছেন। এই সুযোগ সবাইকে গ্রহণ করা উচিত।”

অনুষ্ঠানে কিশোরগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মোহাম্মদ জাভেদ রহিম সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত।

তারুণ্যের উৎসবে প্রবন্ধ ও কুইজ প্রতিযোগিতায় মোট ছয়জন প্রশিক্ষণার্থীকে পুরস্কৃত করা হয়। জেলা প্রশাসক ফৌজিয়া খান তাদের হাতে পুরস্কার তুলে দেন।

এর আগে তিনি বিদেশগামী কর্মীদের তিন দিন মেয়াদী ওরিয়েন্টেশন কোর্সের অংশগ্রহণকারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের সমস্যা সমাধানে আশ্বাস দেন।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯