ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বাংলাদেশ ডিপ্লোমা প্রকৌশলী ইনস্টিটিউটের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহে বর্ণাঢ্য র‌্যালি

শিক্ষা | ময়মনসিংহ প্রতিনিধি

(৫ মাস আগে) ১৫ নভেম্বর ২০২৫, শনিবার, ৭:৪১ অপরাহ্ন

banglahour

বাংলাদেশ ডিপ্লোমা প্রকৌশলী ইনস্টিটিউটের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভাগীয় জেলা ময়মনসিংহে বর্ণাঢ্য র‌্যালি ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (শনিবার) সকালে টাউন হল মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে গণপ্রকৌশল দিবস ও ময়মনসিংহ নগর নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন আইডিইবি’র অন্তবর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব কাজী সাখাওয়াত হোসেন। এসময় আইডিইবি জেলা আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মির্জা মিজানুর রহমান, সদস্য সচিব দেলোয়ার হোসেন সাঈদীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষা থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯