কিশোরগঞ্জের কুলিয়ারচরে সরকারি কালভার্ট বন্ধ করায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতায় ২শ একর ফসলি জমি ও ঘরবাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকরা । তাই ফসল রক্ষা ও জনগণের দূর্ভোগ লাঘবে স্থানীয় প্রশাসন যেন দ্রƒত ব্যবস্থা নেয় এমন দাবী জানান স্থানীয় কৃষকরা ।
জানাযায়, রামদী ইউনিয়নের মোজরাই গ্রামের ২শ একর ফসলি জমিতে কৃষকরা ধান ও সবজি চাষ করে নিজেদের চাহিদা মিটিয়ে বাজারে বিক্রি করে অর্থনৈতিক ভাবে লাভবান হয়ে থাকে । ওই গ্রামের প্রায় ১শ ৫০ টি বসত বাড়ি ও কৃষি জমির পানি নিষ্কাশনের জন্য ২ টি কালভার্ট রয়েছে । বৃষ্টি ও বর্ষা মৌসুমে উক্ত কালভার্ট দিয়ে বৃষ্টির পানি নিষ্কাশন হয়ে থাকে । সম্প্রতি কালভার্ট ২টির মুখ বন্ধ হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে ২শ একর জমি পানিতে তলিয়ে যেতে পারে । এর ফলে ধান ও সবজি চাষ ব্যাহত সহ বসত বাড়ি পানিতে তলিয়ে জনগণের চলাচলে দূর্ভোগ পোহাতে হবে । তাই ফসল রক্ষা ও দূভোর্গ থেকে রেহাই পেতে পানি নিষ্কাশনের জন্য সরকারের সহযোগিতা চান স্থানীয় কৃষকরা ।
এ বিষয়ে রামদী ইউনিয়নের ওয়ার্ড যুবদল সভাপতি রুবেল মিয়া,ইউনিয়ন বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক হুময়িুন কবির,কৃষক দলের সাধারন সম্পাদক গজনবী,যুবদল সদস্য ইনু মিয়া ও ব্যবসায়ী বাচ্চু মিয়া সহ অনেকেই জানান,স্বাধীনতার পূর্ব থেকে এ কালভার্ট ২টি দিয়ে ফসলি জমির পানি নিষ্কাশন হতো । কিন্ত বর্তমানে কালভার্ট ২টির মুখ প্রভাব শালীরা মাটি ফেলে বন্ধ করে ফেলায় বৃষ্টির পানি নিষ্কাশন ব্যাহত হবে । এতে ফসলি জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চাষাবাদ বন্ধ সহ বসতবাড়িতে পানি জমে চলাচলে দূভোর্গ পোহাতে হবে । তাই কালভার্টের মুখ যেন খোলে দেওয়া হয় সরকারের কাছে দাবী জানান ।
এ বিষয়ে সাবেক সেনা সদস্য মোঃ মজিবুর রহমান জানান, আমি জমি কিনে বাড়ি করছি । তারপর ও যদি আমার বাড়ি দিয়ে গ্রামবাসি পানি নিষ্কাশন করতে চাই । তাহলে তারা পাইপ দিয়ে পানি নিষ্কাশন করুক ।তাছাড়া রেকর্ড অনুযায়ী পানি নিষ্কাশনের জন্য এদিক দিয়ে সরকারি কোন খাস জমি নেই । রেকর্ডের রাস্তা যেদিক দিয়ে সেখান দিয়ে পানি নিষ্কাশনের ব্যবস্থা ও করা যেতে পারে ।
এ বিষয়ে কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াসিন খন্দকার জানান,সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে ।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
