ঢাকা, ১৬ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

NSU Alumni USA Cultural Gala Night: প্রবাসে বর্ণিল মিলনমেলা

প্রবাস | মাইনুল ইসলাম , নিউইয়র্ক , যুক্তরাষ্ট্র ।

(৩ মাস আগে) ৩ জানুয়ারি ২০২৬, শনিবার, ৭:১১ অপরাহ্ন

banglahour

NSU Alumni USA-এর উদ্যোগে আয়োজিত Cultural Gala Night প্রবাসী নর্থ সাউথ ইউনিভার্সিটির (NSU) প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়। সংগীত, নৃত্য, ফ্যাশন ও নাট্য পরিবেশনার সমন্বয়ে বহুমাত্রিক এই আয়োজনে সৃষ্টি হয় উৎসবমুখর ও প্রাণবন্ত আবহ।

অনুষ্ঠানটি আরও বর্ণিল হয়ে ওঠে একাধিক পাওয়ারহাউস পারফর্মারের উপস্থিতিতে। সংগীত পরিবেশনায় মঞ্চ মাতান জনপ্রিয় শিল্পী প্রতীক হাসান, জন কবির, ডিজে রাহাত, রাফি আলম, সালমান, ব্যান্ড BIM এবং আলি করিম। তাঁদের প্রাণবন্ত পারফরম্যান্সে পুরো অনুষ্ঠানজুড়ে দর্শক-শ্রোতাদের মাঝে উচ্ছ্বাস ও আনন্দের জোয়ার বয়ে যায়।

সংগীতের পাশাপাশি অনুষ্ঠানে ছিল মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা, আকর্ষণীয় ফ্যাশন শো, নাট্য পরিবেশনা এবং ডিনার আয়োজন। প্রতিটি পরিবেশনা প্রবাসে বাংলাদেশি সংস্কৃতির সমৃদ্ধ রূপ তুলে ধরে উপস্থিত অতিথিদের মুগ্ধ করে।

উল্লেখ্য, এই সাংস্কৃতিক সম্মাননা প্রদান অনুষ্ঠানটি NSU Alumni USA আয়োজিত, যেখানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আগত নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বহুমাত্রিক এই আয়োজনে NSU অ্যালামনাইদের ঐক্য, সৃজনশীলতা ও আবেগ স্পষ্টভাবে ফুটে ওঠে।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি চর্চা ও অ্যালামনাইদের পারস্পরিক বন্ধন দৃঢ় করতে এ ধরনের অনুষ্ঠান ধারাবাহিকভাবে আয়োজন করা হবে।

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯