ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্যারিসের লা কর্নভে বাংলা অটো ইকোলের নতুন শাখা উদ্বোধন

প্রবাস | আবু তাহির|প্যারিস প্রতিনিধি| ফ্রান্স

(৭ মাস আগে) ২৭ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার, ৫:১২ অপরাহ্ন

banglahour

ফ্রান্সের রাজধানী প্যারিসের লা কর্নভ এলাকায় ড্রাইভিং প্রশিক্ষণ কেন্দ্র বাংলা অটো ইকোল এর নতুন শাখা উদ্বোধন করা হয়েছে।

গত ২৫ জানুয়ারি (রোববার) স্থানীয় সময় সন্ধ্যায় দোয়া ও কেক কেটে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক হোসেন সালাম রহমান বলেন, কমিউনিটির মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতায় এই প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছেন এবং তারা সর্বোচ্চ মানের সেবা দেয়ার চেষ্টা করছে। তিনি জানান, অন্যান্য শাখার মতোই এখানে ড্রাইভিং প্রশিক্ষণ সংক্রান্ত সব ধরনের তথ্য বিনামূল্যে প্রদান করা হবে।

তিনি আরও বলেন, ফ্রান্সে ড্রাইভিং সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও প্রবাসী বাংলাদেশিরা ভাষাগত দুর্বলতার কারণে প্রশিক্ষণ নিতে ভয়ে ভুগে। তবে তার প্রতিষ্ঠানে আসলে এই ভয় দূর হবে এবং প্রশিক্ষণ গ্রহণ সহজ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম