ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির ৫০ লাখ টাকাসহ আটক, প্রার্থী সংবাদ সম্মেলনে দাবি ব্যক্ত

সারাদেশ | ঠাকুরগাঁও প্রতিনিধি। এমদাদুল ইসলাম ভূট্টো।

(৮ মাস আগে) ১১ ফেব্রুয়ারি ২০২৬, বুধবার, ৫:০৭ অপরাহ্ন

banglahour

ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ বেলাল উদ্দিন প্রধানকে বুধবার সৈয়দপুর বিমানবন্দর থেকে প্রায় ৫০ লাখ টাকাসহ আটক করা হয়েছে। এ ঘটনার প্রেক্ষিতে ঠাকুরগাঁও-১ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী দেলাওয়ার হোসেন সংবাদ সম্মেলন করে দাবি করেছেন, বেলাল উদ্দিন প্রধান ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজে টাকা বহন করছিলেন এবং অবৈধভাবে বিতরণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।


দেলাওয়ার হোসেন অভিযোগ করেছেন, নির্বাচনের পূর্ব মুহূর্তে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ ঘটনার মাধ্যমে জামায়াতকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাকর্মীরা ভোটারদের কাছে টাকা বিতরণের সময় ধরা পড়েছে, তবুও তাদের নিয়ে প্রশ্ন তোলা হয়নি।


সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণায় তাদের বিলবোর্ড ছেঁড়া হয়েছে, বাধা দেওয়া হয়েছে এবং নারী কর্মীদেরও হেনস্তা করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রচারণায় ব্যাপক সাড়া পাওয়ায় ঠাকুরগাঁও-১ আসনে জামায়াত বিপুল ভোটে জয়ী হবে।


পুলিশ জানিয়েছে, আটককৃত টাকার উৎস ও উদ্দেশ্য খতিয়ে দেখা হচ্ছে এবং সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম