ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

প্রথম নারী সদস্যদের হাতে এপিবিএন’র ডগ স্কোয়াড

অন্যান্য | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১৬ মার্চ ২০২৩, বৃহস্পতিবার, ৩:৪৮ অপরাহ্ন

banglahour

ঢাকা: পুলিশ বাহিনীতে প্রথমবারের মতো কোনো ডগ স্কোয়াড পরিচালনার দায়িত্ব পেলেন সাত নারী সদস্য। শুধু বাংলাদেশই নয় দক্ষিণ এশিয়ায় কোনো বাহিনীর ডগ স্কোয়াডে নারী হ্যান্ডলার এটিই প্রথম।
প্রশিক্ষণ নেওয়া সাত নারী কনস্টেবল হলেন:- নাসিমা, তানজীমা, সুনেত্রা, মরিয়ম আক্তার, নিলুফা, অনামিকা ও ইশরাত।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন ব্যারাকে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সাত নারী কনস্টেবলের হাতে ডগ হ্যান্ডলার হিসেবে প্রশিক্ষণ শেষ করা সার্টিফিকেট তুলে দেওয়া হয়।

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূতাবাসের মাধ্যমে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের এই ৭ নারী সদস্যকে ডগ স্কোয়াডের হ্যান্ডলার হিসেবে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তারা এখন থেকে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডগ স্কোয়াডে নিজেদের দায়িত্ব পালন করবেন।

এয়াপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, যুক্তরাষ্ট্র দূতাবাসের সহযোগিতায় এই সাত নারী কনস্টেবলকে ৬ দিনের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে ডগ হ্যান্ডলারের। এখন থেকে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের সময় কেউ বিমানবন্দরে চোরাই মালামাল বা অবৈধ মালামাল নিয়ে এলো কিনা ডগ স্কোয়াডের মাধ্যমে খুঁজে বের করবেন।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম