ঢাকা, ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ভৈরবে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

সারাদেশ | এম এ হালিম। ভৈরব প্রতিনিধি।

(১ মাস আগে) ২০ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, ৩:৩৬ অপরাহ্ন

banglahour

ভৈরবে পঞ্চবটিতে পুকুরে গোসলে নেমে হেলাল উদ্দিন  (৬৫) নামে বৃদ্ধের মৃত্যু হয়েছে । নিহত হেলাল উদ্দিন শহরের ভৈরব পুর  গ্রামের বাসিন্দা বলে জানা গেছে । স্থানীয়রা জানায়, আজ রোববার সকালে নিহত হেলাল উদ্দিন পঞ্চবটি গ্রামে গোসল করতে পুকুরে নেমে   ডুব দিয়ে  পানিতে তলিয়ে যায় । কিছুক্ষণ  পর পানিতে  না ভাসায় স্থানীয়রা পানির নীচ থেকে তাকে উদ্ধার করে তীরে উঠানোর পর তাকে মৃত পাওয়া যায় ।

এ বিষয়ে ভৈরব থানার উপপরিদর্শক সাখাওয়াত হুসেইন এ বিষয়ে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে  লাসের সুরুৎহাল রিপোর্ট তৈরি করা হয়। এখন  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হবে। ডাক্তারের মতামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে পুলিশ জানায়।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান,পা ফসকে বৃদ্ধ হেলাল উদ্দিন পুকুরে পড়ে পানিতে ডুবে মারা গেছে বলে জানতে পেরেছি । ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম