ঢাকা, ৭ অক্টোবর ২০২৬, বুধবার, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিদ্যমান জেলা স্টেডিয়াম আধুনিকায়ন করে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে তোলা হবে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

জাতীয় | বিলকিস সুমি। ব্যুরো প্রধান। সিলেট।

(১২ ঘন্টা আগে) ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ৩:৩৯ অপরাহ্ন

banglahour

দেশের বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলো আধুনিকায়ন ও প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
মঙ্গলবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ক্রিকেট একাডেমির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।


প্রতিমন্ত্রী বলেন, নতুন অবকাঠামো নির্মাণের আগে বিদ্যমান মাঠ ও স্টেডিয়ামগুলোকে ব্যবহারোপযোগী করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে। জেলা স্টেডিয়ামগুলোতে ফুটবল, ক্রিকেট, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস, দাবা, আর্চারি, শুটিং ও হকিসহ বিভিন্ন খেলার সুযোগ তৈরি করা হবে।


তিনি জানান, সারাদেশের জেলা স্টেডিয়াম আধুনিকায়নে প্রকল্প নেওয়া হয়েছে। গ্যালারি, ড্রেসিং রুম, প্রেস বক্সসহ প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করে স্টেডিয়ামগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে।


ইউনিয়ন পর্যায় পর্যন্ত খেলার মাঠ এবং নগরীর ওয়ার্ড পর্যায়ে ফুটসাল বা ছোট মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক ও ক্ষতিকর কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে ভালো ফল অর্জনের লক্ষ্যে বছরব্যাপী প্রশিক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।


এদিকে, অবৈধভাবে দখল হয়ে থাকা খেলার মাঠগুলো দখলমুক্ত করে খেলাধুলার উপযোগী করতে জেলা ও উপজেলা প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
পরে শ্রীমঙ্গলে মিনি স্টেডিয়াম নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।

জাতীয় থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম