বলিউড অভিনেতা টাইগার শ্রফের বাড়ির সামনে গুলি চালানো হয়েছে। অল্পের জন্য অক্ষত অবস্থায় বেঁচে গেছেন তিনি। মুম্বাইয়ের জুহু এলাকায় অভিনেতার বাড়ির সামনে তাঁকে লক্ষ্য করে মোটরসাইকেলে চড়ে গুলি চালাল তিন দুষ্কৃতিকারি। পুলিশ জানিয়েছে এই ঘটনায় আহত হয়েছেন অভিনেতার গাড়ির চালক ও অটোরিক্সার চালক।
ভারতীয় গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, এই হামলার দায় স্বীকার করেছে বিষ্ণোই গ্যাং। এই ঘটনার পরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে অনিল পণ্ডিত ও অনিল হরমন সন্ধু হামলার নেপথ্যে থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা বিষ্ণোই-ঘনিষ্ঠ বলেই জানা গেছে।
হিন্দিতে লেখা সেই পোস্টের মূল বক্তব্য, “আমরা ওঁকে ফোন করেছিলাম, সবটা বোঝানোর চেষ্টা করেছিলাম। কিন্তু উনি বোঝেননি। তাই আজ, আমরা সবটা ওঁকে ব্যাখ্যা করব বলে সিদ্ধান্ত নিই।” পণ্ডিত আরও বলেন, “মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রির যে বা যাঁরা আমাদের কথা শুনবেন না এবং সালমান খানের সঙ্গে কাজ করবেন, তাঁরাই আমাদের পরবর্তী লক্ষ্য।”
৩৬ বছর বয়সি টাইগার শ্রফ তাঁর ড্যান্স ও অ্যাকশন দৃশ্যের জন্য বিখ্যাত। তিনি জনপ্রিয় বলিউড অভিনেতা জ্যাকি শ্রফের সন্তান। ২০১৪ সালে ‘হিরোপন্তী’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তাঁর।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
