ঢাকা, ১ নভেম্বর ২০২৬, রবিবার, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

'গুলশানের চামেলী' থেকে সরে দাঁড়ালেন মধুমিতা

অনুসন্ধান | নিজস্ব প্রতিবেদক।

(১৭ ঘন্টা আগে) ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ১০:৪১ অপরাহ্ন

banglahour

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার বাংলাদেশের ‘গুলশানের চামেলী’ সিনেমাটি থেকে সরে দাঁড়িয়েছেন। সিনেমাটির নির্মাতা এমডি ইকবালের এই বিগ-বাজেট প্রজেক্টের মাধ্যমে ঢালিউডে মধুমিতার আনুষ্ঠানিক অভিষেক হওয়ার কথা ছিল।

চলতি বছরের আগস্টে সিনেমাটির জমকালো মহরত অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নিতে মধুমিতা ঢাকায় এসেছিলেন। তবে সিনেমাটির শুটিং শুরুর ঠিক আগ মুহূর্তে এসে তিনি এই প্রজেক্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন।

‘গুলশানের চামেলী’ সিনেমায় চামেলী নামের এক যৌনকর্মীর ভূমিকায় মধুমিতার অভিনয় করার কথা ছিল।

এই সিনেমার মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় ফেরার কথা রয়েছে চিত্রনায়ক আমিন খানের। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন, ওমর সানী এবং রোজিনা।

রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার এবং সমাজের অবহেলিত এক নারীর জীবনসংগ্রামের গল্প নিয়ে সিনেমাটির চিত্রনাট্য তৈরি করেছেন আবদুল্লাহ জহির বাবু।

হঠাৎ করে মধুমিতার এই প্রজেক্ট থেকে সরে দাঁড়ানোর সঠিক কারণ বা তার পরিবর্তে অন্য কাকে এই চরিত্রে নেওয়া হচ্ছে, সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম