ঢাকা, ২ নভেম্বর ২০২৬, সোমবার, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মুক্তির আগেই শাহরুখ খানের 'কিং'য়ের আয় প্রায় ২০০ কোটি টাকা

অনুসন্ধান | বিনোদন ডেস্ক।

(১ দিন আগে) ৩১ অক্টোবর ২০২৬, শনিবার, ১০:৪৭ অপরাহ্ন

banglahour

বলিউড বাদশা শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত সিনেমা 'কিং' মুক্তির আগেই বিদেশের মাটিতে ১৭৫ কোটি রুপিতে (১৮ মিলিয়ন ডলারের বেশি) আন্তর্জাতিক প্রেক্ষাগৃহের স্বত্ব বিক্রি করেছে। ভারতীয় সিনেমার ইতিহাসে এর আগে কোনো চলচ্চিত্রের শুধু বিদেশি স্বত্ব বিক্রি থেকে এত টাকা আয় করার রেকর্ড নেই।

হিন্দুস্তান টাইমস এর খবর অনুযায়ী, দুবাই-ভিত্তিক নামী ডিস্ট্রিবিউশন সংস্থা 'ফারস ফিল্মস' ন্যূনতম গ্যারান্টি চুক্তির ভিত্তিতে এই স্বত্ব কিনে নিয়েছে।

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এটিই প্রথম কোনো সিনেমা, যার বিদেশি স্বত্ব ১০০ কোটি রুপির গণ্ডি পার করলো।

সাধারণত আন্তর্জাতিক ডিস্ট্রিবিউটররা বক্স অফিস কালেকশনের প্রায় ৫০ শতাংশ পেয়ে থাকেন। সেই হিসাবে সিনেমাটিকে বিদেশের মাটিতে লাভজনক হতে হলে অন্তত ৩৫০ থেকে ৩৭৫ কোটি রুপির আয় করতে হবে।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এবং শাহরুখের নিজস্ব প্রযোজনা সংস্থা 'রেড চিলিজ এন্টারটেইনমেন্ট'-এর ব্যানারে নির্মিত এই অ্যাকশন ছবিটি ২০২৬ এর ২৪ ডিসেম্বর  বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে। এই ছবির মাধ্যমেই শাহরুখ খান এবং তাঁর মেয়ে সুহানা খান প্রথমবার একসঙ্গে রূপালি পর্দায় হাজির হচ্ছেন।

এর আগে ভারতীয় পরিবেশক হিসেবে পেন মারুধর ছবিটির ভারতের অভ্যন্তরীণ স্বত্ব প্রায় ২৫০ কোটি রুপিতে কিনে নিয়েছে বলে জানা গেছে।

অনুসন্ধান থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম