ঢাকা, ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

"মুরগী আগে নাকি আমি! থুক্কু ডিম আগে!" -জয়া আহসান

অনুসন্ধান | বিনোদন প্রতিনিধি।

(৫ ঘন্টা আগে) ২ নভেম্বর ২০২৬, সোমবার, ৮:২৩ অপরাহ্ন

banglahour

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান তাঁর একটি সাম্প্রতিক ব্যতিক্রমী ফটোশুটের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে এই চিরন্তন ধাঁধাটি নিয়ে মজার প্রশ্ন তুলেছেন।

তিনি তাঁর ফেসবুক হ্যান্ডেলে নতুন ফটোশুটের বেশ কয়েকটি ছবি প্রকাশ করে ক্যাপশনে রসিকতা করে লেখেন, “মুরগী আগে নাকি আমি! থুক্কু ডিম আগে!” তাঁর এই মিষ্টি ও মজার 'স্লিপ অফ টাং' বা কথার ভুলের ঢঙে করা স্ট্যাটাসটি মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে।

ফটোশুটের একটি ছবিতে জয়ার মাথা ও দুই হাতে ভারসাম্য রেখে তিনটি সাদা ডিম রাখা দেখা গেছে এবং মেঝেতে ছড়ানো ছিল ডিমের ভাঙা খোসা ও চারপাশে মুরগি-মোরগের কাটআউট।

বাঙালিয়ানার চিরচেনা সাজের সঙ্গে শিল্পভাবনার এই ফটোশুটে জয়ার পরনে ছিল সোনালি আভাযুক্ত নকশাদার শাড়ি এবং ব্লাউজের বদলে আধুনিক গোলাপি ক্রপ টপ।

আরেকটি ছবিতে তাঁকে হাতে স্লেট-চক নিয়ে দুইয়ের নামতা লিখতেও দেখা যায়, যা শৈশবের স্মৃতিকাতরতা ফুটিয়ে তুলেছে।

অভিনয়ের পাশাপাশি ফ্যাশন ও নান্দনিক উপস্থাপনায় বরাবরই নিজের স্বতন্ত্রতা ধরে রাখা জয়া আহসানের এই ব্যতিক্রমী রূপটি নিয়ে ভক্তদের মাঝে বেশ কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।

অনুসন্ধান থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম