ঢাকা, ২১ জুন ২০২৬, রবিবার, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

দুর্বৃত্তের হামলায় প্যারিসে এক বাংলাদেশি নিহত

প্রবাস | মাসুদ আহমেদ

(৩ বছর আগে) ৩ জুন ২০২৩, শনিবার, ৮:৫৭ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ৯:৫৪ পূর্বাহ্ন

banglahour

দুর্বৃত্তের হামলায় ফ্রান্সের রাজধানী প্যারিসে আবুল খায়ের (৩৮) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত আবুল খায়েরের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ডবপুর গ্রামে। 

তাকে কারা, কোথায়, কিভাবে হত্যা করেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। 

গত ছয় বছর ধরে ফ্রান্সের রাজধানী প্যারিসে বসবাস করছিলেন প্রবাসী বাংলাদেশি আবুল খায়ের। ফ্রান্সপ্রবাসী নিহতের এক নিকট আত্মীয় জানিয়েছেন, পুলিশের কাছ থেকেই তিনি খায়েরের মৃত্যুর বিষয়টি জানতে পারেন।

 পুলিশ আরও জানিয়েছে, নিহতের শরীরে অনেক জখম ছিল। জানা গেছে, গত ২৩ মে থেকে তিনি নিখোঁজ ছিলেন। পরবর্তীতে ২৬ মে প্যারিসের বোয়াসি সেইন্ট আন্তলিয়া স্টেশনের পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

এ বিষয়ে পুলিশি তদন্ত চলছে। প্রসঙ্গত, গত বছর কাজ থেকে ফেরার পথে সোহেল রানা নামে আরেক বাংলাদেশি দুর্বৃত্তদের হাতে প্রাণ হারিয়েছিলেন।

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯