ঢাকা, ১৯ অক্টোবর ২০২৬, সোমবার, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কাউন্সিলর বিল্লাহ শাহের মৃত্যুতে মেয়র তাপসের শোক

অন্যান্য | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ১০ জুলাই ২০২৩, সোমবার, ২:১৯ অপরাহ্ন

banglahour

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর বিল্লাহ শাহের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) মেয়র ব্যারিস্টার শেখ তাপস।

সোমবার (১০ জুলাই) এক শোকবার্তায় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, "বিল্লাহ শাহ তার ওয়ার্ডে নাগরিক অধিকার সমুন্নত রাখতে এবং নাগরিক সেবা প্রদানে গতিশীলতা বৃদ্ধি করতে সর্বদা সচেষ্ট ছিলেন।"

শোকবার্তায় ঢাদসিক মেয়র ব্যারিস্টার শেখ তাপস প্রয়াত বিল্লাহ শাহের বিদেহ আত্মার মাগফেরাত কামনা এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, হৃদরোগে আক্রান্ত হয়ে বিল্লাহ শাহ গতকাল রাত আনুমানিক সাড়ে ১০টায় স্কয়ার হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। প্রয়াত বিল্লাহ শাহ মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম