ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

অবরোধের প্রতিবাদে মাঠে আওয়ামী লীগ

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২২ নভেম্বর ২০২৩, বুধবার, ১:১০ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:১৮ অপরাহ্ন

banglahour

ঢাকা: বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘন্টার অবরোধের প্রতিবাদে  ডেমরা থানা  আওয়ামী  লী‌গের সাধারণ সম্পাদক আলহাজ্ব ম‌শিউর রহমান মোল্লা সজ‌লের নেতৃ‌ত্বে  ৬৭,৬৮,৬৯,৭০ নং ওয়া‌র্ড আওয়ামী লী‌গ ও সহ‌যোগী সংগঠ‌নের নেতাকর্মীরা মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

বুধবার (২২ নভেম্বর) ডেমরা ষ্টাফ কোয়ার্টার ও সাইনবোর্ড বাসস্ট্যান্ডে এই প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ডেমরা ষ্টাফ কোয়ার্টার মেইন রোড এলাকায় অবস্থান ও হরতাল বি‌রোধী মি‌ছিল কর্মসূচি পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ৬৪ নং ওয়ার্ড কাউন্সিল আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা বাবুল, ডেমরা থানা, ডেমরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হা‌বিবুর রহমান হাবু, সারু‌লিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলী,৬৯নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব সালাহউদ্দিন আহ‌মেদ, ডেমরা থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিলুফা ইয়াসমিন লাকী,বৃহত্তর ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রায়হান জামিল রিপন,যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের নেতা জামাল উদ্দিন জামাল,নজরুল ইসলাম বাবু, বৃহত্তর ডেমরা থানা স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম সুমন, ডেমরা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুর রহমান, ডেমরা ইউনিয়ন যুব ম‌হিলা লীগের সভাপতি আয়শা আক্তারসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম