ঢাকা, ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কল্যাণ পার্টির নেতৃত্বে নির্বাচনে অংশ নেবে ‘যুক্তফ্রন্ট’

রাজনীতি | নিজস্ব প্রতিবেদক

(৩ বছর আগে) ২২ নভেম্বর ২০২৩, বুধবার, ১:৫৩ অপরাহ্ন

banglahour

ঢাকা: বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও নবগঠিত জোট যুক্তফ্রন্টের সভাপতি মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম জানিয়েছেন ‘যুক্তফ্রন্ট’ আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেবে। 

বুধবার (২২ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ জোটে রয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) ও বাংলাদেশ কল্যাণ পার্টি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পার্টির মহাসচিব জাফর আহমেদ জয়, বাংলাদেশ মুসলিম লীগের চেয়ারম্যান শেখ জুলফিকার বুলবুল চৌধুরী প্রমুখ।

এ সময় তিনি জানান, প্রাথমিকভাবে তারা ১০০টি আসনে নির্বাচনে অংশ নেওয়ার কথা ভাবছেন। তিনি বলেন, আমরা তিনটি রাজনৈতিক দল, যার যার মার্কা নিয়ে নির্বাচনে অংশ নিব। হাত ঘড়ি, কাঁঠাল এবং হাত পাঞ্জা।

রাজনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম