মুন্সিগঞ্জ: বুধবার থেকে টানা বৃষ্টি বর্ষণে মুন্সিগঞ্জের আলুর ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে। মুন্সিগঞ্জ ঘুরে জানা যায় যে, মুন্সিগঞ্জের সিরাজদিখান, শ্রীনগর, টঙ্গীবাড়ি, লৌহজং এলাকায় এ সময় তে আলু বপনের মৌসুম চলতেছে।
অনেক কৃষক ইতিমধ্যেই জমিতে তাদের আলু বপন করে ফেলেছে। এই আলু মুন্সিগঞ্জ তথা বিক্রমপুরের কৃষকদের জীবন ও জীবিকার প্রধান ফসল।
ভারী ও হালকা বৃষ্টির কারণে আলুর জমি অনেকাংশই পানিতে ডুবে গেছে যার পরিণাম হিসেবে আলু চাষে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। এই ক্ষতি কৃষকদের অপূরণীয়। কৃষকদের মাঝে হতাশা ও উৎকণ্ঠা দেখা দিয়েছে। এ যেন মরার উপর খড়ার ঘা মনে করছে কৃষকরা।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
