ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মেহেন্দিগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশন এর নতুন কমিটি গঠন

সারাদেশ | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ২৩ মার্চ ২০২৪, শনিবার, ১০:০০ পূর্বাহ্ন

সর্বশেষ আপডেট: ১১:১৪ পূর্বাহ্ন

banglahour

ঢাকা: গড়বো সমাজ, গড়বো দেশ মানবতার বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে মেহেন্দিগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশন এর ২বছর পূর্তি উপলক্ষ্যে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২২  মার্চ) রাজধানীর একটি কনফারেন্স রুমে সমাজকল্যাণ ফাউন্ডেশনের সদস্য, সূধী, উপদেষ্টা মন্ডলী ও শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতায় তিন শতাধিক রোজাদার মুসল্লীদের উপস্থিতিতে এ আয়োজন সম্পন্ন হয়। এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ পংকজ নাথ।

ফাউন্ডেশনের বিদায়ী সভাপতি জনাব তানভীর রানা’র সভাপতিত্বে ইফতার মাহফিলে রমজানের গুরুত্ব ও তাৎপর্য ও  মেহেন্দিগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের কর্ম পরিধি তুলে ধরা হয়। তিনি বলেন, আত্নমানবতার সেবায় মেহেন্দিগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশন অত্র উপজেলার মানুষের কল্যাণে কাজ করে আসছে ভবিষ্যতেও করবে ইনশা আল্লাহ।

আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথী ও সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। ফাউন্ডেশনের নবনির্বাচিত সভাপতি মো: ইব্রাহিম নিজাম বলেন, যাহারা যেভাবে সহযোগিতা করেছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞ, সবাইকে আল্লাহ তায়ালা উত্তম যাযা দিবেন! তিনি সবাইকে  ঐক্যবদ্ধভাবে  মানবতার কল্যাণে কাজ করার আহ্বান জানান।

নবনির্বাচিত সাধারন সম্পাদক আনিছ মাহমুদ বলেন, মেহেন্দিগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশন দল, মত, জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সংগঠন। আমরা সকলের সহযোগীতায় এই ফাউন্ডেশনকে একটি আদর্শ সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করব ইনশা আল্লাহ।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম