ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আবারো বাংলাদেশে ঢুকে পড়েছে মিয়ানমার সেনাবাহিনী

সারাদেশ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৩০ মার্চ ২০২৪, শনিবার, ৫:৩০ অপরাহ্ন

banglahour

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু সীমান্ত দিয়ে এবার মিয়ানমার সেনাবাহিনীর এক কর্মকর্তাসহ ৩ সদস্য পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এরই মধ্যে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) তাদের নিরস্ত্র করে হেফাজতে নেয়া হয়েছে। 

শনিবার ভোর ৫টার দিকে মিয়ানমার সেনাবাহিনীর এই ৩ সদস্য এসে বাংলাদেশে আশ্রয় নিলে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন সদরে নিয়ে যাওয়া হয়েছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

সম্প্রতি মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে সে দেশের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষের জেরে টিকতে না পেরে সে দেশের বিজিপি ও সেনাবাহিনীর সদস্যরা বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছেন।

এ নিয়ে গত ৩ সপ্তাহে মিয়ানমার থেকে ১৭৭ জন বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) ও তিন সেনাবাহিনীর সদস্য বাংলাদেশে এসে আশ্রয় নিল।
উল্লেখ্য, এর আগে আশ্রয় নেয়া বিজিপি সদস্যদের নাইক্ষ্যংছড়ির বিজিবি ব্যাটালিয়ন সদরের স্কুল ভবনে রাখা হয়েছে। তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম