ঢাকা, ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কাবা থেকে ৪ হাজার মুসল্লি গ্রেফতার

ধর্ম | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১ এপ্রিল ২০২৪, সোমবার, ১:৩৫ অপরাহ্ন

সর্বশেষ আপডেট: ১:৪৫ অপরাহ্ন

banglahour

পবিত্র রমজান মাসে নেতিবাচক আচরণ করায় কাবা থেকে এখন পর্যন্ত ৪ হাজার মুসল্লিকে গ্রেফতার করেছে সৌদি আরব। সঙ্গে ওমরাহর ভুয়া অফার দিয়ে বিদেশিদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে ৩৫টি প্রতারক প্রতিষ্ঠানকে শনাক্ত এবং সেগুলো বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। খবর গালফ নিউজের।

মুসল্লিরা যেন নির্বিঘ্নে এবং নিরাপত্তাসহ কাবায় ইবাদত বন্দেগি করতে পারেন সেটি নিশ্চিতে যে ব্যবস্থা গ্রহণ করা হয় সেটিরই অংশ হিসেবে ৪ হাজার জনকে গ্রেফতার করা হয়েছে।

বছরের অন্যান্য সময়ের চেয়ে রমজানে কাবায় মুসল্লিদের ভিড় বৃদ্ধি পায়। বিশেষ করে রমজানের শেষ ১০দিনে মুসল্লিদের ঢল নামে। এ সময়টায় অনেকে ওমরাহ করার চিন্তা-ভাবনা করে থাকেন। ভিড় কমানোর জন্য মুসল্লিদের কিছু নির্দেশনা দিয়েছে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

মন্ত্রণলায় এক নির্দেশনায় মুসল্লিদের আহ্বান জানিয়েছে, কাবায় আসার বদলে তারা যেন হোটেলে নামাজের যে ব্যবস্থা রয়েছে সেখানে নামাজ আদায় করেন।
 

ধর্ম থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম