ঢাকা, ১৮ অক্টোবর ২০২৬, রবিবার, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

বিকাশে মিলবে সিটি ব্যাংকের ক্ষুদ্র ঋণ ‘পে-লেটার’

অর্থনীতি | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২ এপ্রিল ২০২৪, মঙ্গলবার, ১১:০০ পূর্বাহ্ন

banglahour

প্রথমবারের মতো ডিজিটাল ক্ষুদ্র ঋণের আওতায় ‘পে-লেটার’ নামের বিশেষ জামানতবিহীন ক্ষুদ্র ঋণসেবা যৌথভাবে চালু করেছে সিটি ব্যাংক ও বিকাশ। বিকাশ অ্যাপের মাধ্যমে সিটি ব্যাংক থেকে এ ঋণ নেয়া যাবে। যা জরুরি প্রয়োজনে কেনাকাটাকে আরো সহজ করে দিবে। গতকাল রাজধানীর সিটি ব্যাংক সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন ও বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর।

সংবাদ সম্মেলনে জানান হয়, অ্যাকাউন্টে টাকা না থাকলেও এ সেবার মাধ্যমে গ্রাহক প্রয়োজনীয় পণ্য কিনতে পারবেন। পণ্যের বিপরীতে মূল্য পরিশোধের জন্য বিকাশ অ্যাপ থেকে সিটি ব্যাংকের এ বিশেষ ঋণ নেয়া যাবে। সাতদিনের মধ্যে এ অর্থ পরিশোধ করলে গ্রাহককে কোনো ইন্টারেস্ট (সুদ) দিতে হবে না। আর্থিক অন্তর্ভুক্তি ত্বরান্বিতকরণ, প্রান্তিক জনগোষ্ঠীর জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনার ক্ষমতা বাড়াতে এ পে-লেটার সেবা চালু করা হয়েছে। সারা দেশে ছয় লাখের বেশি মার্চেন্ট পয়েন্ট থেকে বিকাশ অ্যাপ দিয়ে কেনাকাটা করে পে-লেটার সেবা ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহক।

অনুষ্ঠানে সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, ‘ডিজিটাল ক্ষুদ্র ঋণের মাধ্যমে গতানুগতিক পদ্ধতিতে ঋণ দিয়ে যে সংখ্যক গ্রাহককে ঋণ প্রদান সম্ভব, তার চেয়ে কয়েক গুণ গ্রাহককে এ সুবিধার আওতায় আনা সম্ভব হয়। ’

বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, ‘ব্যাংকিংসেবার বাইরে থাকা মানুষের জন্য ব্যাংকের ঋণ সহজলভ্য করেছে বিকাশ। এ জনগোষ্ঠীর নানা রকম জরুরি কেনাকাটার প্রয়োজনকে বিবেচনায় রেখে এ যৌথ উদ্যোগ নেয়া হয়েছে, যা ক্যাশবিহীন লেনদেনের ইকোসিস্টেম তৈরিতে কার্যকরী ভূমিকা রাখবে।’

প্রতিষ্ঠান দুটির পক্ষ থেকে জানানো হয়, প্রাপ্তির যোগ্যতা সাপেক্ষে গ্রাহককে ৫০০ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত একটি সমন্বিত ঋণ সীমা দেয়া হবে, যার মাধ্যমে তাৎক্ষণিকভাবে পে-লেটার এবং ডিজিটাল ক্ষুদ্র ঋণ উভয়ই ব্যবহার করতে পারবেন।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম