ঢাকা, ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তাপমাত্রা কমে বৃষ্টির আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

অন্যান্য | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৭ এপ্রিল ২০২৪, রবিবার, ১১:১৬ পূর্বাহ্ন

banglahour

চট্টগ্রাম ও রংপুর বিভাগের কিছু অংশ বাদ দিয়ে দেশের প্রায় সর্বত্রই আকাশ আজ মেঘলা।রাজধানীর আকাশ আজ রোববার সকাল থেকে মেঘলা। আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি হতে পারে। এই বৃষ্টির সঙ্গে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। কাল সোমবারও বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তবে বুধবার থেকে তাপমাত্রা বাড়তে শুরু করতে পারে।

আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ আজ সকালে গণমাধ্যমকে বলেন, রাজধানীতে আজ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগের কিছু অংশ এবং রংপুর বিভাগের কিছু জায়গা বাদ দিয়ে দেশের প্রায় সর্বত্রই আজ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানাচ্ছে, মূলত পশ্চিমে লঘুচাপের কারণেই এই বৃষ্টি।

মো. বজলুর রশিদ আরও বলেন, কাল ও পরশুও কিছুটা বৃষ্টি হতে পারে। এতে তাপমাত্রা বেশ খানিকটা কমে আসবে।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম