ঢাকা, ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

হোয়াটসঅ্যাপে পোল ব্যবহার করা শিখে নিন

অন্যান্য | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৩ জুন ২০২৪, বৃহস্পতিবার, ১১:২৯ পূর্বাহ্ন

banglahour

হোয়াটসঅ্যাপের পোল–সুবিধা কাজে লাগিয়ে নির্দিষ্ট বিষয়ে পরিচিত ব্যক্তিদের মতামত নেওয়া যায়। আর তাই সহজে অন্যদের মতামত জানার সুযোগ থাকায় অনেকেই বিভিন্ন কাজ করার আগে হোয়াটসঅ্যাপের পোল–সুবিধার মাধ্যমে পরিচিত ব্যক্তিদের পরামর্শ নিয়ে থাকেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে বা ব্যক্তিগত চ্যাটে চাইলেই দ্রুত পোল সুবিধা ব্যবহার করা সম্ভব। হোয়াটসঅ্যাপে পোল সুবিধা ব্যবহারের পদ্ধতি দেখে নেওয়া যাক।

পোল সুবিধা ব্যবহারের জন্য প্রথমে স্মার্টফোন থেকে হোয়াটসঅ্যাপে প্রবেশ করতে হবে। এরপর ব্যক্তিগত চ্যাট বা গ্রুপ চ্যাট যেখানে পোল চালু করতে হবে, সেই চ্যাটবক্সে প্রবেশ করতে হবে। এরপর নিচের ডান দিকে থাকা পেপারক্লিপ আইকনে ট্যাপ করে প্রদর্শিত অপশন থেকে পোল অপশন নির্বাচন করতে হবে। পরের পৃষ্ঠায় পোলের প্রশ্ন ও উত্তরের অপশন লিখতে হবে। প্রয়োজনমতো পোলের অপশন নির্বাচন করে ডান দিকে থাকা সেন্ড আইকনে ট্যাপ করতে হবে। এর ফলে উত্তরদাতা পোলের অপশন নির্বাচন করলেই হোয়াটসঅ্যাপ নোটিফিকেশনের মাধ্যমে তা জানা যাবে। এবার ভিউ ভোটস অপশনে ট্যাপ করলে কতজন মতামত দিয়েছেন ও কোন অপশন নির্বাচন করেছেন, সেগুলোর বিস্তারিত তথ্য দেখা যাবে।

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম