ঢাকা, ১ মে ২০২৬, শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আজহারী ব্যক্তিগত সফরে দক্ষিণ আফ্রিকা এসেছেন

প্রবাস | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১২ জুলাই ২০২৪, শুক্রবার, ২:১৩ অপরাহ্ন

banglahour

আলোচিত ইসলামিক স্কলার ও তরুণ প্রজন্মের আইডল মিজানুর রহমান আজহারী মালেশিয়া থেকে দক্ষিণ আফ্রিকা সফরে এসেছেন। 

বুধবার রাত ৯টার দিকে এমিরেটস এয়ারলাইন্সে জোহানেসবার্গ ওর থাম্বু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এসময় বিশ্ব বরেণ্য এই স্কলারসকে অভ্যর্থনা জানান প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী আমজাদ হোসেন চয়ন। 

জানা গেছে, মিজানুর রহমান আজহারী ব্যক্তিগত সফরে দক্ষিণ আফ্রিকা এসেছেন। বিশ্ববিখ্যাত ইসলামিক স্কলার ডা. জাকির নায়েকের ওস্তাদ আহামেদ দিদাদের ডারবানের বাসভবন পরিদর্শন করবেন। এরপর জোহানেসবার্গ ও কেপটাউন ভ্রমণ করে মালেশিয়া চলে যাবেন।

দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটিও মিজানুর রহমান আজহারীর সফরকে কেন্দ্র করে বেশ উচ্ছ্বসিত। তারা তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এবং তার তাফসির শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এ সফরের আনুষ্ঠানিক কোনো সূচি এখনো প্রকাশিত হয়নি।

আজহারীর এ সফরকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার সফরের খবর শেয়ার করছেন এবং তার মাহফিলের জন্য অপেক্ষা করছেন হাজারো মানুষ।

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯