ঢাকা, ৮ আগস্ট ২০২৬, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ফেনীর এক যুবকের মৃত্যু

প্রবাস | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ১৩ জুলাই ২০২৪, শনিবার, ৮:৩৪ অপরাহ্ন

banglahour

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ফেনীর সোনাগাজীর মোশারফ হোসেন মিলন (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার বাংলাদেশ সময় রাত ৩ টায় আফ্রিকার ব্রিটস থেকে মেবোলোকা যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

মোশারফ উপজেলার বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের জহির মেম্বার বাড়ির নুর ইসলামের ছেলে।

নিহতের বাবা নুর ইসলাম জানান, মোশারফ ১০ বছর আগে পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফিরিয়ে আনতে দক্ষিণ আফ্রিকা পাড়ি জমান। তিনি সেখানে ব্যবসা করতেন। ব্রিটস থেকে ব্যক্তিগত গাড়ি চালিয়ে মেবোলোকা যাওয়ার পথে লরির ধাক্কায় ঘটনাস্থলেই তিনি মারা যান। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  তার মেয়ে ও একটি ছেলে সন্তান রয়েছে।  তার লাশ দক্ষিণ আফ্রিকার একটি হাসপাতালে রয়েছে। লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

বগাদানা ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন বাবুল বলেন, তার মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। তার মৃত্যুতে শোক প্রকাশ করছি এবং পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯