ঢাকা, ১৯ এপ্রিল ২০২৬, রবিবার, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ব্যাপক উত্থান হয়েছে শেয়ারদরে,

অর্থনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৬ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ১:০০ অপরাহ্ন

banglahour

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে দেশে গত তিন সপ্তাহের অচলাবস্থার অবসান হয়েছে। স্বস্তি ফিরেছে জনমনে। এর প্রতিফলন দেখা যাচ্ছে শেয়ারবাজারেও। মঙ্গলবার সকাল ১০টায় লেনদেন শুরুতেই ব্যাপক উত্থান হয়েছে তালিকাভুক্ত প্রায় সব কোম্পানির শেয়ারদরে। শেয়ারবাজার খোলার পর প্রায় সব শেয়ারের দর বাড়লেও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের মালিকানাধীন কোম্পানিগুলোর শেয়ারের দরপতন হয়েছে। একই অবস্থায় আইএফআইসি ব্যাংকের শেয়ারেরও।

আন্দোলন দমাতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বুধবার পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছিল। তবে সেনাবাহিনীর কাছে ক্ষমতা দিয়ে দেশত্যাগের পর সোমবারই সেনাবাহিনীর পক্ষ থেকে ব্যাংকসহ সব সরকারি-বেসরকারি অফিস খোলা রাখার ঘোষণা দেওয়া হয়। এর ফলে আজ স্বাভাবিক সময়ে শেয়ারবাজারের লেনদেন শুরু হয়।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯