ঢাকা, ২৪ জুন ২০২৬, বুধবার, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

এস আলমের নিয়োগ দেওয়া কর্মকর্তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না ইসলামী ব্যাংকে

অর্থনীতি | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৬ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ২:৪৭ অপরাহ্ন

banglahour

এস আলমের নিয়োগ দেওয়া কর্মকর্তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে।

মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর দিলকুশায় ইসলামী ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ে সুবিধাবঞ্চিত কর্মকর্তারা এস আলমের সময়ে নিয়োগ দেওয়া কর্মকর্তাদের ঢুকতে বাধা দেন।

এদিন সকাল থেকে ব্যাংকের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন ব্যাংকটির সুবিধাবঞ্চিত কর্মকর্তারা।

বিক্ষোভে অংশ নেওয়া ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা বলেন, অবৈধভাবে নিয়োগের মাধ্যমে ব্যাংকে কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। যার কারণে বৈধ নিয়োগ পাওয়াদের পদোন্নতি দেওয়া হতো না। অবৈধভাবে নিয়োগ পাওয়া কর্মকর্তারা ভুয়া ঋণ অনুমোদনসহ লুটপাট করে ব্যাংকটিকে দেউলিয়া করে দিয়েছে। এসব অনিয়মের প্রতিবাদ করলেই চাকরি হারাতে হয়েছে বিভিন্ন কর্মকর্তাদের।

ইসলামী ব্যাংকের সিবিএ নেতা আনিসুর রহমান বিক্ষোভকারীদের বলেন, আপনারা শান্ত হন। দখলকৃত ইসলামী ব্যাংক খুব দ্রুত আগের অবস্থায় ফিরে আসবে। এ ব্যাংকে ২০১৭ সালের পরে যত এক্সিকিউটিভ এসেছেন তারা আর এই ব্যাংকে ঢুকতে পারবেন না। এমডি সমর্থন দিয়েছেন। এরই মধ্যে আমাদের কাছে তিনি প্রতিনিধি পাঠিয়েছেন।

তবে এ বিষয়ে ইসলামী ব্যাংকের এমডি মনিরুল মওলার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

অর্থনীতি থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯