ঢাকা, ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

স্বপ্ন’র কর্মীরা শিক্ষার্থীদের গোলাপ ফুল ও খাবার পানির বোতল উপহার দিলেন

অন্যান্য | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ৮ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৯:২২ অপরাহ্ন

banglahour

গত কয়েকদিন ধরেই রাস্তায় নেই ট্রাফিক পুলিশ। সিগন্যালে গিয়ে দেখা যায় সেখানেও ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করছেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। গতকাল থেকেই শূন্য ট্রাফিক সিগন্যালগুলোতে স্বেচ্ছায় দায়িত্ব পালনে নেমে পড়েন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এদিকে শিক্ষার্থীদের এ কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করে বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশান ১, গুলশান ২, হাতিরঝিলসহ কয়েকটি জায়গায় রিটেইল চেইন সুপারশপ স্বপ্ন’র কর্মীরা শিক্ষার্থীদের গোলাপ ফুল ও খাবার পানির বোতল উপহার দেন।

এ প্রসঙ্গে স্বপ্ন’র ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে ছাত্র-ছাত্রীরা যে ট্রাফিক কন্ট্রোলের দায়িত্ব নিয়েছে এটা প্রশংসার দাবিদার। তাই আমাদের কর্মীরা এ দেশের স্বপ্ন কারিগরদের শুভেচ্ছা জানাতে ছুটে গেছে ফুল আর পানি নিয়ে। জয় হোক তারুণ্যের।   

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম