ঢাকা, ৮ আগস্ট ২০২৬, শনিবার, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একজন প্রবাসীর মৃত্যু

প্রবাস | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ১৩ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ১১:২০ পূর্বাহ্ন

banglahour

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. শাছমুদ্দিন (৪৫) নামে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

নিহত শাছমুদ্দিন চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন ৩নং ওয়ার্ড ধেররা গ্রামের খাঁন বাড়ির মৃত মোখলেছুর রহমান খাঁনের ছেলে। এলাকায় তিনি শামছু খাঁন নামে পরিচিতি ছিলেন।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শামছু খাঁন দীঘদিন ধরে প্রবাসে ছিলেন। সৌদি আরব সময় রোববার বিকালে কর্মস্থল থেকে নিজ বাসায় ফেরার উদ্দেশ্যে তিনি রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি দ্রুতগামী গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ পৌরসভার কাউন্সিলর মোহাসীন ফারুক বাদল। তিনি বলেন, শামছু খাঁনের মা, দুই স্ত্রী এবং প্রথম স্ত্রীর দুটি কন্যা সন্তান রয়েছে। আজ (সোমবার) সকালে তার প্রথম স্ত্রীর মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। তবে তিনি সৌদি আরবের কোন শহরে থাকতেন, সেটা তারা জানাতে পারেনি।

শামছু খাঁনের মরদেহ দেশে আনার ব্যাপারে পরিবারের লোকজন সরকারের প্রতি আকুতি জানিয়েছেন বলেও জানান তিনি।

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯