ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

কুড়িগ্রামের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

সারাদেশ |

(২ বছর আগে) ২০ আগস্ট ২০২৪, মঙ্গলবার, ১০:৩৩ পূর্বাহ্ন

banglahour

কুড়িগ্রামের রাজিবপুরে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) বিকেলে উপজেলার কোদালকাটি ইউনিয়নের পাখীউরা গ্রামের দুলাল মোড় এলাকায় ঘটানাটি ঘটে।

মৃত শিশু দুজন হলো- আব্দুল আলীমের ছেলে হোসাইন (২) ও আরমান আলীর ছেলে কামরুল হাসান (২)। সম্পর্কে তারা চাচাত ভাই।

জানা যায়, সবেমাত্র হাঁটতে শেখা শিশু হোসাইন ও কামরুল বৃষ্টির মাঝে বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকে। একপর্যায়ে আশপাশের লোকজনও খোঁজাখুঁজি শুরু করে। পরে বাড়ি থেকে মাত্র ৩০ গজ দূরে একটা গর্তের মধ্যে দুজনকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন তারা।

সেখান থেকে উদ্ধার করে দ্রুত রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার দুজনকেই মৃত ঘোষণা করেন।

রাজিবপুর থানার ওসি মো. সেলিমুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম