ঢাকা, ২৫ আগস্ট ২০২৬, মঙ্গলবার, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

৭১ টিভির ফারজানা রুপা ও শাকিল বিমানবন্দরে আটক

অন্যান্য | নিজস্ব প্রতিবেদক

(২ বছর আগে) ২১ আগস্ট ২০২৪, বুধবার, ২:২৫ অপরাহ্ন

banglahour

ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ টিভি থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ ও প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে আটক করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়।

শাহজালাল বিমানবন্দর সূত্র জানায়, শাকিল আহমেদ ও ফারজানা রুপা দম্পতি আজ সকালে শাহজালাল বিমানবন্দরে যান। তাদের সঙ্গে এক কন্যাও ছিল।

তাদের তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে ইস্তানবুল হয়ে প্যারিসের ফ্রান্স যাওয়ার কথা ছিল। কিন্তু সিটি এসবির ক্লিয়ারেন্স না পাওয়ায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশ যাওয়ার অনুমতি দেয়নি। পরে তাদের ডিবির কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

 

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম