ঢাকা, ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে আখাউড়া বন্দরের ইমিগ্রেশন ভবনে হাঁটু পানি

সারাদেশ | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২১ আগস্ট ২০২৪, বুধবার, ৭:৫৪ অপরাহ্ন

banglahour

ভারিবর্ষণ আর ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বন্দরের ইমিগ্রেশন ভবনে হাঁটু পানি জমায় দুদেশের যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টির কারণে আখাউড়া স্থলবন্দরে জলাবদ্ধতা তৈরি হয়েছে।

বন্দরের সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।

পানি উঠেছে আশপাশের অন্তত ২০টি গ্রামে। পানির তোড়ে গাজীরবাজার এলাকায় জাজি গাংয়ের উপর অস্থায়ী সেতু ভেঙে আখাউড়া-আগরতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার মধ্যরাত থেকে ভারি বৃষ্টি শুরু হয়। অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বুধবার সকাল থেকেই জলাবদ্ধতা তৈরি হয় আখাউড়া স্থলবন্দরে।

পাশাপাশি টানা বৃষ্টির ফলে ইতোমধ্যে তলিয়ে গেছে স্থলবন্দরের সড়কটি। এতে ব্যাহত হচ্ছে ভারতে পণ্য রপ্তানি কার্যক্রম। এছাড়া আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট ভবনেও পানি প্রবেশ করায় যাত্রী পারাপার কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। পানির তোড়ে স্থলবন্দর সড়কের পাশে আমদানি-রপ্তানিকারকদের বেশ কয়েকটি অফিসও তলিয়ে গেছে।

এদিকে আখাউড়া-আগরতলা আন্তর্জাতিক সড়কের আখাউড়ার জাজিরা খালের ওপর অবস্থিত একটি বেইলি সেতু পানির নিচে তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান জানান, সকালে বন্দরে কয়েকটি মাছের পিকআপভ্যান এসেছে। তবে জলাবদ্ধতার কারণে বড় ট্রাকগুলো আসতে পারেনি। এর ফলে রপ্তানি কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে।

আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজলা পারভীন জানান, ঢলের পানিতে বেইলি সেতু তলিয়ে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। সেতুটি মেরামতের জন্য সড়ক ও জনপথ বিভাগকে খবর দেওয়া হয়েছে। এছাড়া ইমিগ্রেশনের কার্যক্রমও সাময়িক সময়ের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম