ঢাকা, ১ আগস্ট ২০২৬, শনিবার, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা

সারাদেশ | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ২২ আগস্ট ২০২৪, বৃহস্পতিবার, ৫:২৯ অপরাহ্ন

banglahour

হবিগঞ্জে রেল সেতু ডুবে যাওয়ার আশঙ্কায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। এর পরপরই সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামে চলাচলকারী ৬টি ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে রেলওয়ে শায়েস্তাগঞ্জের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী (পথ) সাইফুল্লাহ রিয়াদের সই করা এক বার্তায় এ কথা জানানো হয়।

শায়েস্তাগঞ্জ জংশনে কর্মরত মাস্টার গৌর প্রসাদ দাশ পলাশ গণমাধ্যমকে বলেন, ভারী বর্ষণের প্রভাবে হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে বইছে। পানির স্রোত সিলেট থেকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের খোয়াই সেতু ছুঁইছুঁই। সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ার শঙ্কা রয়েছে। ফলে রেল যোগাযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী সিদ্ধান্তের আগ পর্যন্ত সিলেট বিভাগের রেলপথে রেল যোগাযোগ বন্ধ থাকবে।

অপরদিকে, আজ দুপুরে চট্টগ্রাম থেকেও সব রুটে ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। ফেনীতে বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া কুমিল্লায় রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। পাহাড় ধসের খবর পাওয়া গেছে কক্সবাজার রুটে।

 

সারাদেশ থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯