ঢাকা, ৭ আগস্ট ২০২৬, শুক্রবার, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

তানভীর অপু নামে এক প্রবাসীর চাঁদাবাজী

প্রবাস |

(১ বছর আগে) ২৪ আগস্ট ২০২৪, শনিবার, ২:০৬ অপরাহ্ন

banglahour

তানভীর অপু নামে এক প্রবাসী ব্যক্তির চাঁদাবাজী/সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমানের নাম ভাঙ্গিয়ে এক ব্যক্তির চাঁদাবাজী

তানভীর অপু নামে এক প্রবাসী দেশে এসে বিভিন্ন প্রতিষ্ঠানে চাঁদা দাবী করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার পাঠানো মেসেজে দেখা যায় চাঁদা না দিলে প্রাণ নাশেরও হুমকি দিচ্ছে ব্যক্তিটি।

ফিনল্যান্ড প্রবাসী তানভীর অপু নিজেকে বিশ্ব পর্যটক হিসেবে পরিচয় দেয়। তার পাঠানো হুমকি ও মেসেজ বিশ্লেষণে বেশ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে চাঁদা চাওয়ার প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি অশ্রাব্য ভাষায় গালাগালি করেন তিনি। ব্যবসা প্রতিষ্ঠান এবং বাড়িঘর পুড়িয়ে দেয়ারও হুমকি দিচ্ছে এই ব্যক্তি। তাছাড়া চাঁদা না দিলে যাকে তাকে গোয়েন্দা সংস্থা ডিজিএফআই দিয়ে উঠিয়ে নেয়ারও হুমকি দিচ্ছে। প্রাতিষ্ঠানিক সুনাম রক্ষার্থে অভিযোগকারী ব্যক্তিরা সংবাদে তাদের প্রতিষ্ঠানের নাম উল্লেখ না করার অনুরোধ জানিয়ে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন সরকার যখন দেশ গঠনে ব্যস্ত তখন বর্তমান পরিস্থিতির সুযোগ নেয়ার চেষ্টা করছে তানভীর অপুর মত ব্যক্তিরা। তাদের ব্যাপারে সমাজের সকলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন ভুক্তভোগিরা। সোমবার চাঁদা চাওয়ার বিষয়টি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লার দৃষ্টি গোচর হলে হাসনাত নিজে ফোন করে তানভীর অপুকে সব ধরণের অপকর্ম থেকে বিরত থাকতে বলেন। কিন্তু এরপরও সে থামেনি।

গত মাসেও এক সংবাদকর্মিকে হুমকি দেয়ার ঘটনায় তানভীর অপুর বিরুদ্ধে সাধারণ ডায়েরি করা হয়। পরিস্থিতি বুঝে সেসময় ফিনল্যান্ডে পালিয়ে যায় সে। গত ১৭ আগস্ট দেশে এসে আবার চাঁদাদাবীসহ নানা অপকর্মে জড়িয়ে পড়ে এই ব্যক্তি। রাজশাহীর শিরোইলে জন্ম তানভীর অপুর বিরুদ্ধে তার প্রথম স্ত্রী ছাড়াও দেশে-বিদেশে অসংখ্য মানুষের অভিযোগ রয়েছে। তার ফেসবুক ঘেটে দেখা যায় আওয়ামী লীগ নেতা রাজশাহীর সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের ঘনিষ্টজন হিসেবেই ঔই এলাকায় পরিচিত অপু। এছাড়া ওবায়দুল কাদেরসহ বিগত সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, এমপির সাথে ঘনিষ্ট সম্পর্কের ছবি ফেসবুক জুড়ে। এসব বিষয়ে জানতে চেয়ে বারবার তার মোবাইল নম্বরে যোগাযোগ করা হলেও তিনি কোন সাড়া দেননি। বিষয়টি তদন্ত করছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮০১৬৭৪০৬২০২৩
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯