ঢাকা, ৬ নভেম্বর ২০২৬, শুক্রবার, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

মালদ্বীপে ৮১ হাজার ৩০ ডলারসহ এক বাংলাদেশি আটক

প্রবাস | অনলাইন ডেস্ক

(২ বছর আগে) ২৬ আগস্ট ২০২৪, সোমবার, ৯:৫৫ পূর্বাহ্ন

banglahour

মালদ্বীপ ৮১ হাজার ৩০ ডলারসহ শামীম ইসলাম সাগর নামে এক বাংলাদেশি আটক হয়েছেন। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি টাকা নিয়ে দেশে ফিরছিলেন তিনি। এ সময় ওই দেশের কাস্টম কর্মকর্তারা তাকে গ্রেপ্তার করে।

রোববার (২৫ আগস্ট) দেশটির ভেলেনা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়।

জানা যায়, একটি বেসরকারি বিমানে ঢাকার উদ্দেশে মালদ্বীপ বিমানবন্দর ত্যাগ করার সময় শামীম ইসলামকে ধরা হয়। এয়ারপোর্টের কাস্টম সিকিউরিটির সন্দেহ হলে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করেন। তখন লাগেজের ভেতরে কালো পলিথিনের বাঁধা কর্নফ্লেক্সের একটি বক্সের ভেতরে এই ডলার পাওয়া যায়।

এ ব্যাপারে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ বলেন, মুষ্টিমেয় কয়েকজন প্রবাসীর কারণে একদিকে যেমন দেশের সুনাম নষ্ট হচ্ছে, অন্যদিকে শ্রমবাজারের শীর্ষে থাকা বাংলাদেশি শ্রমিকদের প্রতি মালদ্বীপের সাধারণ মানুষের অনীহা সৃষ্টি হচ্ছে।

প্রবাস থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম