ঢাকা, ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
banglahour গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল

English

চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে মহাসমাবেশ

অন্যান্য | অনলাইন ডেস্ক

(১ বছর আগে) ৭ সেপ্টেম্বর ২০২৪, শনিবার, ১:১৩ অপরাহ্ন

banglahour

চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে জাতীয় জাদুঘরের সামনে মহাসমাবেশ করছে ‘৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দ’।

মহাসমাবেশটি শনিবার বেলা ১১টার থেকে শুরু হয়।  কর্মসূচিতে সংহতি প্রকাশ করতে যোগ দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

এরআগে শুক্রবার বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মহাসমাবেশের ডাক দেয় সংগঠনটি।

‘৩৫ প্রত্যাশী সাধারণ শিক্ষার্থীবৃন্দের’ সমন্বয়ক মো. আরিফ বলেন, ‘আমরা এ মহাসমাবেশ থেকে শনিবারের মধ্যেই আমাদের দাবির বিষয়ে অন্তর্বর্তী সরকারের সুস্পষ্ট বক্তব্য বা কবে নাগাদ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে, সেই বিষয়ে বক্তব্য চাই। এটি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং অহিংস একটি মহাসমাবেশ হবে।’

অন্যান্য থেকে আরও পড়ুন

সর্বশেষ

banglahour
banglahour
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদন প্রাপ্ত নিউজ পোর্টাল
উপদেষ্টা সম্পাদকঃ হোসনে আরা বেগম
নির্বাহী সম্পাদকঃ মাইনুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭৭৮০০৪৭০০
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোহাম্মদ মনিরুল ইসলাম
ফোন: +৮৮ ০১৭ ১২৭৯ ৮৪৪৯
বিশেষ প্রতিনিধিঃ তাহিরুল ইসলাম